1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

গোয়াইনঘাট লুনীর হাওর জামে মসজিদের উদ্বোধন

জৈন্তাপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

 

গোয়াইনঘাট উপজেলার লুনী হাওর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী লুনী হাওর জামে মসজিদের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার পবিত্র জুমার নামাজের সময় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ছোরাব আলী।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সাবুল হোসেনের সভাপতিত্বে, মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজিম উদ্দীনের সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ বেতারের সিলেট জেলা সংবাদদাতা ও সাবেক বৃহত্তর পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রহিম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, মসজিদ দাতার প্রতিনিধি মো. সুজন উদ্দিন খান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সদর পরগনা মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমদ, মদিনাতুল কালিজুরি মাদ্রাসার মুহতামিম মাওলানা সেলিম উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য তাজ উদ্দিন।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মসজিদ আল্লাহ তায়ালার ঘর। এটির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলের। সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, নির্মিত নতুন মসজিদ ভবনটিতে একসঙ্গে প্রায় ৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ভবিষ্যতে এখানে একটি হিফজখানা ও ইসলামী পাঠাগার স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক। এলাকাবাসী মনে করেন, প্রবাসীদের পাশাপাশি স্থানীয় সমাজসেবক ও দানশীল ব্যক্তিদের এমন উদ্যোগ ধর্মীয় ও সামাজিক অগ্রগতিকে আরও বেগবান করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর