1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাক্কাতুরা মাঠে পশুর হাট বসাতে বাঁধা নেই : হাইকোর্ট

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৮০ বার পঠিত
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে গত মে মাসের ২১ তারিখ ১০টি অস্থায়ী পশুর হাট স্থাপনের লক্ষ্যে ইজারা প্রদান সংক্রান্ত ১টি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
ইজারা বিজ্ঞপ্তির ৯নং ক্রমিকের লাক্কাতুরা খেলার মাঠে অস্থায়ী পশুর হাট স্থাপনের উদ্দেশ্যে সিলেট সদর উপজেলা পরিষদ সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে গত ১৯ মে অনুমোদন পায়। উপজেলা প্রশাসন ইজারার মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হওয়ায় সামা এন্টারপ্রাইজকে অস্থায়ী পশুর হাটটি ইজারা দেয় উপজেলা প্রশাসন।
পরে অজ্ঞাত কারণে সিলেট সদর উপজেলা প্রশাসন ৯নং ক্রমিকের লাক্কাতুরা খেলার মাঠের অস্থায়ী পশুর হাটের ইজারা বাতিল করে দেয়।
সামা এন্টারপ্রাইজ ইজারা বাতিলের বিষয়টি নিয়ে ইজারা ফেরত পাওয়ার আশায় হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। রিট পিটিশন নং-৯৫০৬/২০২৫।
মহামান্য হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী রিট পিটিশনকারীর পক্ষে আদেশ দেন এবং ইজারা বাতিলকৃত অস্থায়ী পশুর হাটটি ইজারাদাতা সামা এন্টারপ্রাইজকে সমজিয়ে দিতে আদেশ দেন।
পূনরায় ইজারা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লাক্কাতুরা খেলার মাঠ অস্থায়ী পশুর হাটের ইজারাদার।
তবে এ বিষয়টি নিয়ে সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াং এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ কারার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর