1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে সোনাই নদী থেকে মরদেহ উদ্ধার

রাসেল আহমেদ, মাধবপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে কাছে সোনাই নদী থেকে আবু সাঈদ (৫০) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবু সাঈদ গোয়ালনগর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।

বুধবার (৪ জুন) সকালে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর-আৎকাপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সোনাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থাণীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। মাধবপুর থানার এসআই মুকুল জানান,’মরদেহটি নদীর যে অংশে ভাসছিল সেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার মধ্যে পড়েছে।’

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩ জুন) কোনো একসময় আবু সাঈদ নদীতে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফিরে নি।নদীর পাড়ে আবু সাঈদের ব্যবহৃত কাপড়চোপড় ও মোবাইল ফোন পাওয়া গেছে।

নাসিরনগর থানার ওসি (তদন্ত) হাসান জামিল জানিয়েছেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর