1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাষ্টার আব্দুল করিমের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৯৮ বার পঠিত

লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাষ্টার আব্দুল করিমের সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জুন) বাদ যোহর মাষ্টার সাহেবের নিজ বাসভবনে এই মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হাফিজিয়া শাখার ছাত্র পবিত্র কালামে পাক থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করেন। পরে লালার গাঁও জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব পবিত্র মিলাদ শরীফ পাঠ করেন এবং সম্মানিত খতিব দোয়া পরিচালনা করেন।

দোয়ায় তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা মুহতামিমের পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। পাশাপাশি পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এবং আল্লামা হবিবুর রহমান ছাহেব (রহ.)-এর রুহের মাগফিরাত ও উঁচু মর্যাদা কামনা করা হয়। মুহতামিম সাহেবের ইসলামি শিক্ষা ও সমাজসেবামূলক বিভিন্ন খেদমত মসজিদ মাদ্রাসা দারুল কেরাত খানেকার কবুলিয়াতও কামনা করা হয়।

এই মিলাদ মাহফিলে মাদ্রাসার ছাত্রবৃন্দ ছাড়াও মাষ্টার আব্দুল করিম সাহেবের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া শেষে শানে ফুলতলী ও নাতে রাসুল সা পরিবেশন করলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিশেষে আধ্যাত্মিক ও আবেগঘন মাহফিলটি শিরনী বিতরণের মাধ্যমে শেষ হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর