1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ঈদ পুনর্মিলনীতে দি জৈন্তা ফুটবল একাডেমি কর্তৃক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জৈন্তাপুর, সিলেট প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩৩৪ বার পঠিত

 

ঈদুল আজহার আনন্দকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তুলতে জৈন্তাপুরের ফেরিঘাট ক্যাপ্টেন রশিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ।

শুক্রবার (১৩ জুন) বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই ম্যাচটি ছিলো ঈদ পরবর্তী আনন্দ পুনর্মিলনী উপলক্ষে আয়োজনের অংশ।

উক্ত প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দেশের স্বনামধন্য খেলোয়াড়দের নিয়ে গঠিত দুটি দল,দি জৈন্তা ফুটবল একাডেমি বনাম সবুজ সংঘ ফুটবল একাডেমি, গোলাপগঞ্জ এর মধ্যকার খেলায় ২-০ গোলে পরাজিত হয় সবুজ সংঘ ফুটবল একাডেমি গোলাপগঞ্জ।

খেলাটি উপভোগ করতে মাঠ জুড়ে ছিলো ফুটবল প্রেমীদের উপচে পড়া ভীড়, আর পুরো আয়োজন জুড়ে ছিলো উৎসবের আমেজ। মাঠে সরাসরি ধারাবিবরণী উপস্থাপনায় ছিলেন সাংবাদিক মুরাদ হাসান।

খেলা শেষে দি জৈন্তা ফুটবল একাডেমির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট মহানগর শাখার সদস্য ও সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবাই এই ধরনের আয়োজনকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
এই প্রীতি ম্যাচ ও পুনর্মিলনী আয়োজন স্থানীয় যুব সমাজে ক্রীড়া প্রীতি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর