1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শান্তিগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নি-হ-ত, আটক-১

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪৪২ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৪০) নামের যুবদল নেতা নিহত হয়েছেন। রবিবার (১৫ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম স্থানীয় ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং জামলাবাজ গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। এই ঘটনায় জামলাবাদ গ্রামের রুস্তম আলী ছেলে আজাদ মিয়া (৬০) নামে এক জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামলাবাজ গ্রামে চাচাতো ভাই নজরুল ইসলাম ও তাজ উদ্দিনের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। তারই জের ধরে রবিবার সকাল ৮ টার দিকে বাড়ির সীমানায় বস্তা ফেলাকে কেন্দ্র করে নজরুল ইসলামের মা আফতাবজান বানুর সঙ্গে বাগবিতণ্ডা হয় তাজ উদ্দিনের পরিবারের।

এক পর্যায়ে দুই পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নজরুল ইসলামের বুকে সুলফির আঘাত করে প্রতিপক্ষ এবং তার ভাই জালাল হোসেন গুরুতর আহত হন৷ উভয়কে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন৷ লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে৷ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর