1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে অবৈধ স্টোন ক্রাশার মেশিনের বিরুদ্ধে অভিযান

জৈন্তাপুর, সিলেট প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২১০ বার পঠিত

 

জৈন্তাপুর উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান অবৈধ স্টোন ক্রাশার ও বালু ধৌতকরণ মেশিনের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে প্রশাসন।

সোমবার (১৬ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলা প্রশাসনের পরিচালনায় এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানটির নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী।

অভিযানে উপজেলার লক্ষীপুর ১ম খণ্ড এলাকায় একটি বাইব্রেটর (বালু ওয়াশিং) মেশিন, আসামপাড়ার আম্মাজান স্টোন ক্রাশার, মুনতাহা স্টোন ক্রাশার এবং ৪নং বাংলাবাজার এলাকার জালালী স্টোন ক্রাশারসহ মোট পাঁচটি অবৈধ স্থাপনায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে এসব প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করে প্রশাসন। একইসঙ্গে ড্রাইভিং লাইসেন্স না থাকায় একটি ট্রাককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে সহায়তা করেন পিডিবি’র আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মো. রুহুল আমিন, উপ-সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা অসিত বরণ দাস, জৈন্তাপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক রাজিবুল হাসানসহ পুলিশের একটি টিম এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী বলেন, অবৈধ স্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়,আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত অভিযান চালিয়ে এ ধরণের অবৈধ কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর