1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সীমান্তবর্তী ভারতীয় এলাকায় আত্মহত্যাকারী বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত

জৈন্তাপুর, সিলেট প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার লামাগ্রামের এক যুবক ভারতের অভ্যন্তরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার পর তার মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করেছে বিএসএফ।

বুধবার (১৯ জুন) দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে সীমান্ত পিলার ১২৫৮/২০-এস এর আনুমানিক ৫০ গজ ভিতরে, ভারতের মেঘালয় রাজ্যের টোকা বিএসএফ ক্যাম্পের দায়িত্বাধীন এলাকায় মো. জাকারিয়া আহমদ (২৫), পিতা-মো. আলাউদ্দিন আত্মহত্যা করেন বলে জানা যায়। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার লামাগ্রাম কামাল বস্তির বাসিন্দা ছিলেন।

ঘটনার পর থেকেই মরদেহ ফেরত আনার লক্ষ্যে ৪৮ বিজিবি উৎমা বিওপি ও ভারতীয় ২ ব্যাটালিয়নের টোকা ক্যাম্পের বিএসএফ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ চলে।

অবশেষে বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১টায় সীমান্ত পিলার ১২৫৭/১-এস এর নিকটে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

বিজিবির সূত্রে জানা যায়, ভারতের পিনারসালা থানার আওতায় ঘটনাস্থলটি হওয়ায় এবং স্থানটি দুর্গম হওয়ায় মরদেহ হস্তান্তরে কিছুটা বিলম্ব হয়।

মরদেহটি গ্রহণের পর কোম্পানীগঞ্জ থানা পুলিশ তা ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে স্থানীয়ভাবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাকারিয়া আহমদ পারিবারিক সমস্যার কারণে মানসিক চাপে আত্মহত্যা করে থাকতে পারেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মরদেহ দেশে ফেরত আনার প্রক্রিয়ায় বিজিবি ও পুলিশের কার্যকর ভূমিকার জন্য স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর