
সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফফার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুর দেড়টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল গফফার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
আব্দুল গফফার সিলেট বিএনপির দুই দফা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর কমিটিতে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিএনপি সরকারের সময় তিনি সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেন।
আব্দুল গফফারের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর বিএনপির শোক প্রকাশ করেছে। এছাড়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.