1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দুর্নীতির দায়ে আক্কেলপুরের ওসি এখন এসআই

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১১২ বার পঠিত

 

জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানার বিভাগীয় মামলায় পদাবনতি করা হয়েছে। তাকে পরিদর্শক থেকে উপ-পরিদর্শক (এসআই) করা হয়েছে। ইতোমধ্যে তাকে আক্কেলপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি মুঠোফোনে করা হলে পরিদর্শক ( তদন্ত) মো. মোমিনুল ইসলাম রিসিভ করেন। ওসি মাসুদ রানার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওসি মাসুদ জয়পুরহাট ডিএসবিতে বদলি হয়েছেন। তিনি মঙ্গলবারে এখান থেকে বদলিকৃত কর্মস্থলে চলে গেছেন।

আক্কেলপুর থানা পুলিশ সূত্র জানায়, মাসুদ রানা আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে প্রায় দুই বছর আগে যোগদান করেছিলেন। দুই মাস আগে একই থানায় তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়। মঙ্গলবার তাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদ থেকে প্রত্যাহার করা হয়। এরপর পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুল ইসলাম ওসির দায়িত্ব পালন করছেন।

জয়পুরহাট জেলা পুলিশের একটি সূত্রে জানা গেছে, মাসুদ রানা ২০১৮ সালে রংপুর ডিবিতে কর্মরত ছিলেন। রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে আগামী তিন বছরের জন্য পদাবনতি দেয়া হয়। পুলিশ সুপারের (এসপির) কার্যালয়ে এ সংক্রান্ত পত্র আসার পর মাসুদ রানাকে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ থেকে প্রত্যাহার করে নেয়া হয়।

অন্যদিকে ২০১২ সালে জয়পুরহাটে জামাতের নেতাকর্মীদের পেটানোর ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষেতলাল থানার ওসি হাশমত আলীকে প্রত্যাহার করা হয়েছে। জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর