
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের তোফায়েল আহমদ সুনাজ (৪৬) নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত সিকন্দর আলী ছেলে। সম্প্রতি তার বিরুদ্ধে নিজ এলাকায় প্রতিবেশীর বাগানবাড়ির জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে।
জানা যায়, শেখপুর গ্রামের রাসেল হাসান নামে এক জনের বাগানবাড়ি সমনের দেওয়ালের কাজ চলা কালে সুনাজ সহ গংরা জোরপূর্বক বাউন্ডারির কাজ বন্ধ করতে চাইলে বাদী রাসেল হাসানা তাদের বাঁধা দিলে আসামীরা তাকে দেশিও অশ্র দিয়ে আগাত করে এবং দেওয়াল ভেঙ্গে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসব বিষয়ে ভুক্তভোগী রাসেল হাসান বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানা লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে গতকাল শুক্রবার সকালে গোলাপগঞ্জ মডেল থানার অভিযানে তোফায়েল আহমদ সুনাজকে গ্রেফতার হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, তোফায়েল আহমেদ সুনাজ বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে তাকে আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.