1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ছাতকে নদীপথে যৌথ বাহিনীর অভিযানে ২ জন আটক, ৩ নৌকা জব্দ

ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১১৬ বার পঠিত

 

সুনামগঞ্জের ছাতকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার (২৮ জুন) ভোরে ইসলামপুর ইউনিয়নের এমদাদনগর গ্রামের চৈলতার ঢালা নামক স্থান থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।

 

অভিযানে ৩টি বালুভর্তি স্টিলের নৌকা এবং আনুমানিক ৩১০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার ফকির নগর গ্রামের মো. আলী হোসেন (৩২) এবং একই জেলার জামালগঞ্জ উপজেলার মমিনপুর গ্রামের মফিজ মিয়া (৪০)।

গোপন সংবাদের ভিত্তিতে ছাতক সেনা ক্যাম্প ও নৌ-পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার আমবাড়ি গ্রামের আরশ আলী (৪০) নামে এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানা গেছে।

জানা যায়, এই অঞ্চলে অবৈধ বালু উত্তোলন একটি পুরোনো সমস্যা। এর আগে গত ১৯ জুনও একই এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৯টি বালুভর্তি নৌকাসহ ৭ জনকে আটক করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে বোমা মেশিন ও ড্রেজার ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলন করে আসছে, যার ফলে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। প্রশাসন এই অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে।

নৌ-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর