1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০৬ বার পঠিত

 

হবিগঞ্জের মাধবপুরে আ: ছাত্তার (৪৫) নামে হত্যা ও ডাকাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ। শনিবার (২৮ জুন) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

 

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার পুলিশের সহায়তায় বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আওলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ছাত্তার মিয়াকে গ্রেফতার করেন। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত মন্নর আলীর পুত্র। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আ: ছাত্তার গত ২৭ এপ্রিল বিষ্ণুপুর গ্রামে কুম্ভমেলায় সংগঠিত হোসেন আলী হত্যা মামলার দুই নাম্বার এজাহার ভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতিসহ আটটি মামলা রয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর