1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে আমন ধান উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

মুরাদ হাসান, জৈন্তাপুর:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১২২ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন খাতের আওতায় আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ জুন) সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়নের ১৮০টি গ্রুপভুক্ত মোট ১,৮০০ জন কৃষককে এ প্রণোদনা প্রদান করা হচ্ছে। প্রতিজন কৃষক পাচ্ছেন ৫ কেজি রোপা উফশী জাতের ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার।

কৃষি কর্মকর্তা শামীমা আক্তার জানান, আমাদের লক্ষ্য হচ্ছে উৎপাদন বাড়ানো ও কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আনা। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় বীজতলা তৈরির কাজ শুরু হয়েছে। আশা করছি, আগামী তিন সপ্তাহের মধ্যে আমন চারা রোপণ কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, চলতি আমন মৌসুমে জৈন্তাপুর উপজেলায় ১১ হাজার ২০০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) নুরুল ইসলাম খাঁন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইশতিয়াক আহমেদ,  নোমান আহমেদ, অরুণাংশু দাস, সমর মোহন দে, শাহাবউদ্দিন, ভানু চন্দ্র নাথ, মামুনুর রশিদ, সানজিদা ইসরাত, তামান্না আক্তারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমন চাষিরা।

উপজেলা কৃষি অফিসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রণোদনা কর্মসূচী তাদের কৃষি কাজকে আরও সহজ ও ফলপ্রসূ করবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর