1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

মাধবপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

রাসেল আহমেদ, মাধবপুর, (হবিগঞ্জ),
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২০০ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়ায় যাত্রীবাহী বাস ও কাঁঠালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) বেলা ৩ টার সময় ঢাকা সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় পিকাপ ভ্যান চালক লিটন মিয়া নিহত হন।

লিটন মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, টিআর পরিবহনের একটি যাত্রবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৫-৭৯৩৪) ও সিলেটগামী একটি কাঁঠালবাহী পিকআপ ভ্যান এর মধ্যে (ঢাকা মেট্রো ন ১৯-৭৩২৪) ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে পিকআপ ভ্যানের চালক লিটন ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। নিহতের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি শুভ রঞ্জন চাকমা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর