1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

রাসেল আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে পুকুরে ডুবে একসাথে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলো—একরাম মিয়া (৭) ও তামান্না আক্তার (৭)।

একরাম মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামের আনাম মিয়ার ছেলে। সে নানা আইয়ুব আলীর বাড়িতে বরুড়া গ্রামে থাকত। তামান্না বরুড়া গ্রামের সুলেমান মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একরাম ও তামান্না খেলতে খেলতে বাড়ির পাশের একটি  পুকুরে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুরে পানিতে তল্লাশি চালিয়ে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

একরামের মা মর্জিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মানিক ধন এভাবে চলে যাবে, ভাবতেই পারিনি। এখন আমি কী নিয়ে বাঁচব!” খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারি হয়ে ওঠে পরিবেশ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর