হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার(৩ জুন) দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা ও এসআই নাজমুল হাসান এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর পল্লী বিদ্যুৎ অফিসের নিকট ভাঙ্গারি দোকানে অভিযান চালিয়ে পঞ্চাশ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেন।
ধৃত আসামিরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার রসুলপুর গ্রামের আ: রসিদ এর পুত্র মোস্তফা মিয়া (৩০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের মৃত গিয়াসউদ্দিন এর পুত্র বোরহান উদ্দিন (২০) ও বাহার উদ্দিন (২৫)।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করে জানান ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মাধবপুর উপজেলার ০৩ নং বহরা ইউনিয়ন দেওগাও গ্রাম অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ শাফিয়া খাতুন (৩১) নামে এক নারীকে আটক করেন। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের নিমাই টিলা গ্রামের মামুন মিয়ার স্ত্রী। মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডার সত্যতা নিশ্চিত করে জানান ধৃত মাদক ব্যাবসায়ীকে মাধবপুর থানার ডিউটি অফিসার এএসআই বিজয় এর নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.