1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সভা ও নবগঠিত ছাত্রদল কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

মুরাদ হাসান, জৈন্তাপুর:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৫১১ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক কর্মীসভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৪ জুলাই) রাত ৮ টায় ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহেল আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস।

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা সায়মন আহমদ, আব্দুল হামিদ, যুবদল নেতা জামিল আহমদ,  নূর উদ্দিন মেম্বার, স্বেচ্ছাসেবক দল নেতা সালেহ আহমদ, ছাত্রদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও নাদিম আহমদ।

সভায় সভাপতিত্ব করেন ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল ইসলাম এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব জাহাঙ্গীর আলম।

বক্তারা বলেন, তৃণমূলকে সংগঠিত করেই বিএনপির রাজনীতিকে আরও গতিশীল করতে হবে। স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রত্যেক সদস্যকে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে হযরত শাহজালাল (রহঃ) ডিগ্রী কলেজ ছাত্রদল এবং রমজান-রুপজান বাগেরখাল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। নবনির্বাচিত ছাত্রনেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তাদেরকে দায়িত্বশীল নেতৃত্ব ও আদর্শিক কর্মী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান নেতারা। আয়োজনটি ছিল প্রাণবন্ত, সাংগঠনিক ঐক্য ও উদ্দীপনায় পরিপূর্ণ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর