1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

আগামী ৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৮২ বার পঠিত

 

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী ৩০ আগস্ট ঢাকায় আসছেন। ঢাকা-রোম দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যেই তার এই সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এই সফর হবে তার প্রথম বাংলাদেশ সফর। পাশাপাশি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইউরোপীয় কোনো দেশের সরকারপ্রধানের প্রথম বারের মত বাংলাদেশ সফর করবেন।

গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকায় রাষ্ট্রীয় সফরে আসেন। সে সময় ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফরের বিষয়টি প্রথম আলোচনায় আসে।

তার সঙ্গে সরকারের নীতিনির্ধারকদের বৈঠকে এই সফরের সম্ভাব্যতা ও যৌথ প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। কূটনৈতিক পর্যায়ে উভয় পক্ষের যোগাযোগের পর এটি চূড়ান্ত রূপ নেয়।

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফরে দুদেশের মধ্যে বাণিজ্য ও শ্রম অভিবাসন নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। ইতালি আগামী তিন বছরে ৫ লাখ কর্মী নেবে। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে জোর দেবে বাংলাদেশ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর