1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে বাড়ছে করোনা ও ডেঙ্গুর সংক্রমণ

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৯০ বার পঠিত

সিলেটে ফের বাড়ছে করোনা ভাইরাস এবং ডেঙ্গু সংক্রমণ। একদিকে মৌসুমি বৃষ্টিপাত, অন্যদিকে স্বাস্থ্যবিধি উপেক্ষা—সব মিলিয়ে জেলায় একযোগে দুই ধরনের ভাইরাল সংক্রমণের আশঙ্কাজনক বৃদ্ধি ঘটেছে। এতে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।

 

সিলেটে আরও একজন করে করোনা ও ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. আনিসুর রহমান।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে মোট ১৯ জনের করোনা পরীক্ষা করা হয়ে এরমধ্যে শনাক্ত হয়েছেন একজন। এ মৌসুমে সিলেটে করোনা পরীক্ষা করা হয়েছে মোট ৪৮৬ জনের। এদের মধ্যে শনাক্ত হয়েছেন ২৭ জন। আর মৃত্যু হয়েছে দুই জনের।

করোনার জন্য সিলেটে বিশেষায়িত হাসপাতাল শহিদ শামসুদ্দিন হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ২ জন। অন্যরা নিজের দায়িত্বে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। গত ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১জন করে।

বর্তমানে সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিসাধীন আছেন ৩জন। তিনজনই ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।এ বছর ১ জানুয়ারি থেকে ৫ জুলাই পর্যন্ত সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর