1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

হবিগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ: যুবক আটক

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৮৬ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহ আলম (৩৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৭ জুলাই) ভোরে অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়।

ভুক্তভোগী শিশুটির মা জানান, শনিবার দুপুর ১২টার দিকে তার সাত বছর বয়সী মেয়েকে ঘরে রেখে একা রেখে জরুরি কাজে বাইরে যান। তখন প্রতিবেশী শাহ আলম ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণ করেন। দুপুর ১টার দিকে বাড়িতে এসে দেখেন তার মেয়ে কান্নাকাটি করছে। পরে ঘটনা জেনে পুলিশকে জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ বলেন, এ ঘটনায় অভিযুক্ত শাহ আলমকে রোববার ভোরে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি বলেন, শিশুটিকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর