1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

রাশিয়ায় জ্বালানি না পেয়ে ধুঁকছে ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১১০ বার পঠিত
রাশিয়ার সঙ্গে শত্রুতা করার ফল হাতেনাতে পাচ্ছে ইউরোপ। বিদ্যুৎ উৎপাদনসহ অনেক প্রয়োজনেই রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীল ছিল জার্মানি, স্লোভাকিয়া ও হাঙ্গেরির মতো ইউরোপীয় দেশগুলো।
ইউক্রেন সংঘাতের ছুতোয় রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা এখন হিতে বিপরীত হয়ে গেছে। জ্বালানি সংকটে ইউরোপের অনেক দেশের জীবনধারা ভেঙে পড়ছে। জার্মানির শহর শোয়েডটের কর্তৃপক্ষ রাশিয়ার জ্বালানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চাইছে। কারণ, ওই তেলের ওপর নির্ভরশীল স্থানীয় একটি শোধনাগারে সমস্যা বাড়ছে।
জার্মানির চতুর্থ বৃহত্তম ওই শোধনাগারটিতে রাজধানী বার্লিনের জন্য ৯০ শতাংশের বেশি তেল উৎপাদিত হয়। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে পোল্যান্ড এবং জার্মানিতে পাইপলাইন দিয়ে তেল সরবরাহ বন্ধ করতে হয়েছে রাশিয়াকে।
শোয়েডটের ২০ শতাংশ বাসিন্দার রুটি-রুজি ওই শোধনাগার থেকে আসে। তাই সমস্যাটি পুরো শহরটিকে হুমকিতে ফেলেছে। শোধনাগারটির ওপর শহরটি টিকে আছে বলে সেখানকার মেয়র আনক্যাথরিন হপ সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তিনি রাশিয়ান তেল আমদানি আবার শুরু করার জন্য ফেডারেল সরকারের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন। ঐতিহ্যগতভাবে রাশিয়ার সঙ্গে সবসময় ভালো সম্পর্ক থাকার কথাও স্মরণ করেন তিনি।
ইউরোপজুড়ে একই পরিস্থিতি। রাশিয়ার গ্যাস আমদানির জন্য রীতিমতো ‘লড়াই’ করতে প্রস্তুত স্লোভাকিয়া। রাশিয়ার জ্বালানি কেনা পর্যায়ক্রমে বন্ধ করতে বেলজিয়ামের প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা ৫ জুন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকো।
৪ জুলাই দ্বিতীয়বারের মতো রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের ১৮তম দফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভেটো দিয়েছে স্লোভাকিয়া। ২০২৮ সালের মধ্যে রাশিয়ার জ্বালানি আমদানি কমানোর পরিকল্পনার বিরুদ্ধে সরব ফিকো জোর দিয়ে বলেছেন, এমন পদক্ষেপ জ্বালানি নিরাপত্তাকে বিপন্ন করতে পারে, দাম বেড়ে যেতে পারে। বিকল্প ব্যবস্থার নিশ্চয়তা ছাড়া রাশিয়ার ওপর আর নিষেধাজ্ঞা চাপানোর বিরুদ্ধে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী।
স্লোভাকিয়া সার্বভৌম হতে চায়, নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে চায়, বলেছেন ফিকো। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতাকে তিনি স্লোভাকিয়ার জনগণ ও দেশটির ব্যবসা-বাণিজ্যের জন্য লড়াই বলে মনে করেন। ইউরোপীয় ইউনিয়ন জাতীয় স্বার্থ উপেক্ষা এবং সদস্য রাষ্ট্রগুলোর ওপর ক্ষতিকারক নীতি চাপাচ্ছে বলে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী অভিযোগ করেন।
স্লোভাকিয়ার মতো করেই ভাবছে হাঙ্গেরি। দেশটিও রাশিয়ার জ্বালানি কেনা বন্ধের পরিকল্পনার পক্ষে নয়। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো সতর্ক করে বলেছেন, এমন সিদ্ধান্ত হাঙ্গেরির জ্বালানি নিরাপত্তা ধ্বংস করবে এবং দাম বাড়াবে।
পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো অবৈধ বলে নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে, ২০২২ সালে রাশিয়ার ওপর প্রাথমিক নিষেধাজ্ঞাগুলো আরোপের পর ইউরোপীয় ইউনিয়নে জ্বালানির দাম বেড়েছে। রাশিয়ান জ্বালানি না কেনার সিদ্ধান্তের কারণে ইইউকে আরও ব্যয়বহুল জ্বালানি আমদানি করতে বাধ্য করবে বলে সতর্ক করেছেন রুশ কর্মকর্তারা।
সূত্র: আরটি
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর