1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে জাড়া লেবু চাষে সাফল্যের গল্প বদলে যাচ্ছে কৃষকের জীবন

মুরাদ হাসান (জৈন্তাপুর) সিলেট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার লামাশ্যামপুর গ্রামে জাড়া লেবু চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক হাবিবুর রহমান। মাত্র ২ বিঘা জমিতে ২০০টি লেবু গাছ লাগিয়ে তিনি যেমন নিজে স্বাবলম্বী হয়েছেন, তেমনি হয়েছেন এলাকার কৃষকদের জন্য অনুপ্রেরণার প্রতীক।

হাবিবুর রহমান জানান, শখের বসে কয়েকটি গাছ রোপণের মাধ্যমে শুরু করেছিলেন লেবু চাষ। ভালো ফলন ও বাজারে চাহিদা দেখে ধীরে ধীরে বাড়িয়ে নেন জমির পরিমাণ। বর্তমানে তার প্রতিটি গাছে পর্যাপ্ত ফল ধরেছে। স্থানীয় মৌসুমি বাজারে জাড়া লেবুর চাহিদা ও মূল্য দুটোই সন্তোষজনক হওয়ায় তিনি পাচ্ছেন ভালো মুনাফা।

এই কৃষি উদ্যোগে তাকে সার্বিক সহায়তা দিয়ে আসছে জৈন্তাপুর উপজেলা কৃষি অফিস। অফিসের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে আধুনিক প্রশিক্ষণ, উন্নতজাতের চারা, জৈব ও রাসায়নিক সার (ইউরিয়া, টিএসপি, ডিএপি, এমওপি, জিপসাম), স্প্রে মেশিনসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ।

উল্লেখযোগ্যভাবে, ফ্রিপ প্রকল্পের আওতায় প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে তার বাগানে স্থাপন করা হয়েছে সৌরবিদ্যুৎচালিত ডিপ টিউবওয়েল, যা সেচ ব্যবস্থাকে সহজ ও টেকসই করে তুলেছে।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, হাবিবুর রহমান একজন পরিশ্রমী ও সচেতন কৃষক। তার সাফল্য প্রমাণ করে যে, পরিকল্পিতভাবে পরিচর্যা করলে জাড়া লেবু চাষ অত্যন্ত লাভজনক হতে পারে। এছাড়াও, এই এলাকার মাটি ও জলবায়ু লেবু চাষের জন্য উপযোগী।

হাবিবুর রহমানের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আশপাশের কৃষকরাও এগিয়ে আসছেন। হরিপুর দলইপাড়া গ্রামের কৃষক ওয়ারিশ উদ্দিন বর্গা নেওয়া ৪-৫ বিঘা জমিতে শুরু করেছেন জাড়া লেবু ও অন্যান্য ফলের সমন্বিত বাগান। তার স্বপ্ন, কৃষিকে অবলম্বন করেই নিজের ভাগ্য পরিবর্তন করা।

জৈন্তাপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, কৃষকদের আগ্রহ ও বাজার চাহিদা বিবেচনায় নিয়ে জাড়া লেবুকে রপ্তানিযোগ্য করে তুলতে তারা নানা উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে ফতেপুর-২ ব্লকে সাইট্রাস (লেবু জাতীয়) প্রকল্পের আওতায় স্থাপন করা হয়েছে প্রায় ১০০টি লেবু বাগান। পাশাপাশি ২০০ জন কৃষককে দেওয়া হয়েছে প্রশিক্ষণ।

কৃষি অফিসের কর্মকর্তা শামীমা আক্তার জানান, নিরাপদ ও বাণিজ্যিকভাবে লাভজনক ফসল উৎপাদনের লক্ষ্যে জাড়া লেবু অন্যতম। এই ফসলকে কেন্দ্র করে তারা কৃষি অর্থনীতিকে চাঙা করতে চায়।

স্থানীয়রা বলছেন, এই ধরণের কৃষিভিত্তিক উদ্যোগ শুধু ব্যক্তি বা পরিবার নয়, পুরো অঞ্চলকে বদলে দিতে পারে। জৈন্তাপুরে জাড়া লেবু চাষ এখন আর শুধুমাত্র একটি পেশা নয়,এটি হয়ে উঠছে এক সম্ভাবনাময় কৃষি শিল্প, যার ভিত্তি গড়ে তুলেছেন একদল পরিশ্রমী কৃষক।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর