1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

সিলেট-১ আসনে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর প্রার্থিতা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

 

সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

 

শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা সিলেট নগরীর বন্দরবাজারের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘোষণা দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন।

সাংবাদিকদের আরিফুল হক চৌধুরী বলেন, ‘সামনে নির্বাচন। এ নির্বাচনের জন্য আমি সবার কাছে দোয়া চেয়েছি। বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সিলেট ডিভিশনের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে উনাকে চাই। তিনি যদি এ আসনে আসেন, তাহলে আমরা নগরবাসী তথা পুরো বিভাগের মানুষ অত্যন্ত আনন্দিত হব। আর উনি যদি কোনো কারণে আসতে না পারেন, তাহলে আমি দোয়া চাই।’

২০১৮ সালে সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এবারও তিনি এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে নিয়ে এত দিন সিলেট-১ ও সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন ছিল।

এবার সিলেট-১ আসনে তাঁর প্রার্থিতা ঘোষণার মধ্যে দিয়ে সব গুঞ্জনের শেষ হলো।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর