1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে শ্রমিক ইউনিয়ন এর সমাবেশ

রাসেল আহমেদ, মাধবপুর, (হবিগঞ্জ),
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২০৯ বার পঠিত

 

হবিগঞ্জের মাধবপুরে হবিগঞ্জ জেলা অটোরিকশা, অটো টেম্পু মিশুক, বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ও মাধবপুর বেবিট্যাক্সি সমবায় সমিতির আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১২ জুলাই) বিকেল ৫ টায় মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় উক্ত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মাধবপুর উপজেলা অটোরিকশা, অটোটেম্পু, মিশুক, বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো: জসিম মিয়া’র সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: কবির আহমেদ চৌধুরী’র সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র মো: হাবিবুর রহমান মানিক, মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো: গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক চৌধুরী ফজলে ইমন সুমন, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, মো: সেলিম মিয়া, ফজলুর রহমান বুলেট সহ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার শ্রমিক নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ মোহাম্মদ ফয়সল’কে সমর্থনের ঘোষণা দেওয়া হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর