1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

কলম্বোয় ‘ডু অর ডাই’, টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

 

ওয়ানডে সিরিজের মতোই এবারও সমীকরণ এক: প্রথম ম্যাচ হেরে দ্বিতীয়টি জিতে সিরিজে সমতা, আর তৃতীয় ম্যাচে ট্রফির লড়াই। শ্রীলঙ্কার মাটিতে এখন বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে নামছে সিরিজ জয়ের আশায়।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে শুরুতেই ফিল্ডিংয়ে নামতে হচ্ছে লিটন দাসের দলকে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন—দলে জায়গা হয়নি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন শেখ মেহেদী ও তরুণ পেসার তানজিম হাসান সাকিব।

একইভাবে দুইটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কাও। আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুণারত্নে জায়গা হারিয়েছেন।তাদের জায়গায় ফিরেছেন অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল ও কামিন্দু মেন্ডিস।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, দিনেশ চান্ডিমাল, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, মহীশ তিকশানা, জেফ্রি ভানডারসে, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর