1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ছাতকে গোপালগঞ্জ হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও সড়ক অবরোধ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীর উপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারাদেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে ছাতকে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

 

বুধবার মাগরিবের নামাজের পর ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ছাতক উপজেলা শাখা।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের উপজেলা আহ্বায়ক এহসানুল মাহবুব জুবায়ের ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে আবার গোবিন্দগঞ্জে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান বক্তা এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশে আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতি ঘটেছে। গোপালগঞ্জে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে সহিংসতা ছড়িয়ে দিয়ে দেশে এক ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। বিরোধী কণ্ঠরোধ, গুম, খুন, চাঁদাবাজি ও ধর্ষণের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করা হচ্ছে।

বক্তারা এই আন্দোলনকে কেবল একটি ঘটনার প্রতিবাদ নয়, বরং একটি ভঙ্গুর রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ হিসেবে উল্লেখ করেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দোষীদের বিচার না হয় ও জনগণের নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ কর্মসূচির কারণে কিছু সময়ের জন্য গোবিন্দগঞ্জ পয়েন্টে যান চলাচলে বিঘ্ন ঘটলেও, গোটা বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর