1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে জৈন্তাপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩৯৮ বার পঠিত

 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের উপর হামলার প্রতিবাদে সিলেটের জৈন্তাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জৈন্তাপুর সদরে এনসিপির সদস্য ফয়সল আহমদ মাসুমের পরিচালনায় ও প্রধান সমন্বয়কারী নজরুল ইসলামের সভাপতিত্বে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ষ্টেশন বাজারের ত্রিমুখী পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে গোপালগঞ্জের হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন-এনসিপি সিলেট জেলার সদস্য সামছুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আব্দুল ওয়াজিদ সুহেব, তোফায়েল আহমদ, প্রণব দাস, মাছুম আহমদ ও মাওলানা সাইফুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রমে বাধা প্রদান ও হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা কখনোই মেনে নেওয়া হবে না।

এ সময় জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর