1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জুলাই-আগস্ট শহীদদের স্মরণে হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজে স্মরণসভা অনুষ্ঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৫০৭ বার পঠিত

ঐতিহাসিক জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুলাই ২০২৫) কলেজ প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক শফিউল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম আহমদ। সভা পরিচালনা করেন সদস্য সচিব সাহেল আহমদ।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুমান আহমদ ও কবির আহমদ, চিকনাগুল ইউনিয়ন ছাত্রদল সভাপতি আদনান সাব্বির, সাধারণ সম্পাদক রাজান আহমদ রিমন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাকিল আহমেদ, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরান আহমদসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ঐতিহাসিক এই গণঅভ্যুত্থানের শহীদরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধিকার আদায়ের সংগ্রামে যে আত্মত্যাগ করেছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না, তাঁদের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে ছাত্র সমাজকে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

 

স্মরণসভাটি শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর