1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীলঙ্কার সাথে প্রথমবারের মত বাংলাদেশের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

 

শ্রীলঙ্কায় প্রথমবারের মতো সিরিজ জয়, বাংলাদেশের ইতিহাস শ্রীলঙ্কায় বাংলাদেশের সিরিজ জয় স্বপ্নটা ছিল বহুদিনের, শ্রীলঙ্কার মাটিতে কোনো ফরম্যাটে সিরিজ জয়। এতদিন সেটি অধরাই ছিল।

এবার ওয়ানডেতে সুযোগ পেয়েও হাতছাড়া হয়। তবে টি-টোয়েন্টিতে ইতিহাস গড়তে আর ভুল করেনি বাংলাদেশ।

সিরিজের শেষ ম্যাচে আজ তানজিদ হাসান তামিমের দাপুটে ইনিংসে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এতে লিটন দাসের অধিনায়কত্বের শুরুটাও হলো সফলতা দিয়ে।

কলম্বোয় ১৩৩ রানের লক্ষ্য তাড়ায় নামা বাংলাদেশ অবশ্য শুরুতেই ধাক্কা খায়। প্রথম বলেই গোল্ডেন ডাকে ফিরেন পারভেজ হোসেন ইমন, টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফেরেন তিনি।

 

তবে ওপেনিং জুটি ভাঙলেও, লিটন দাসকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ান তানজিদ। দুজনে গড়েন ৭৪ রানের কার্যকর জুটি। ৩২ রানে লিটন আউট হলেও একপ্রান্ত ধরে রেখে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন তানজিদ তামিম।

 

৬ ছক্কা ও ১ চারে সাজানো ৪৭ বলের ঝোড়ো ইনিংসে ৭৩ রানে অপরাজিত থেকে দলকে জেতান এই তরুণ। তার স্ট্রাইকরেট ছিল ১৫৫.৩১। তাওহিদ হৃদয় অপরাজিত থাকেন ২৭ রানে (১ চার, ১ ছক্কা)।

 

তবে এই জয়ে ব্যাটারদের অবদান যতটা, বোলারদের সেটি ছিল আরও গুরুত্বপূর্ণ। বিশেষ করে বল হাতে দুর্দান্ত করেন শেখ মেহেদী হাসান। সুযোগ পেয়ে চেনা ছন্দে ফিরেই স্পিন জাদুতে আটকে ফেলেন লঙ্কান টপ অর্ডারকে।

 

মাত্র ১১ রান খরচায় ৪ উইকেট নেন তিনি, যার মধ্যে ছিল একটি মেডেন ওভারও। এটিই তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং। আগেরটি ছিল ১৩ রানে ৪ উইকেট, ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে।

 

মেহেদীর ঘূর্ণিতেই ধসে পড়ে শ্রীলঙ্কা। ২০ ওভারে তারা তুলতে পারে মাত্র ১৩২ রান। লক্ষ্য ছোট হওয়ায় বাকি কাজটা সহজেই সেরে ফেলেন ব্যাটাররা। আর তাতেই রচিত হলো ইতিহাস।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর