প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৬:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ১০:১৬ অপরাহ্ণ
ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার জরুরি সভা অনুষ্ঠিত

সিলেট সদর উপজেলার সরকার নিবন্ধনকৃত সামাজিক সংস্থা" ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার জরুরি সভা (১৯ জুলাই) শনিবার রাত ৮ টার সময় সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল বাসিতের পরিচালনায় জরুরি সভায় বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ আগস্ট সাধারণ সভার দিন ধার্য করা হয়। ঐ দিন বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জরুরি সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মো. সাহেদ আহমদ, সহসাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, সাবেক সহসাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া, সাবেক অর্থ সম্পাদক হাফিজ আব্দুল মালিক, কছির মিয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুস শহীদ, প্রচার সম্পাদক কফিল উদ্দিন, নির্বাহী সদস্য আব্দুল মুতলিব, সিনিয়র সদস্য আবু সাঈদ শাহীন, আব্দুল মুকিত, শামীম আহমদ। সদস্য আব্দুল কাদির, জুয়েফ আহমদ, রিপন আহমদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.