1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জকিগঞ্জে ইজিবাইক উল্টে নিহত ১

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৭৬ বার পঠিত

সিলেটের জকিগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জামাল উদ্দিন জামুল মিয়া (৫০) নামের এক মাছ ব্যবসায়ী। তিনি বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দী গ্রামের বাসিন্দা ছিলেন।

 

শুক্রবার বিকেলে জকিগঞ্জ-সিলেট সড়কের সুলতানপুর ইউনিয়ন অফিস এলাকা এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক দুর্ঘটনায় তিনি মারা যান। এ সময় আরও দুজন গুরুতর আহত হন বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, জামাল মিয়া বাবুরবাজারে মাছ বিক্রির জন্য ইজিবাইকযোগে যাচ্ছিলেন। সুলতানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে পৌঁছালে হঠাৎ একটি মহিষ ইজিবাইকের সামনে পড়ে।

 

তখন মহিষটিকে বাঁচানোর চেষ্টা করা হলে ইজিবাইকটি উল্টে যায়। এতে জামাল মিয়াসহ গাড়িতে থাকা তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক জামাল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার আবেদন করা হয়েছে। আবেদনের প্রক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর