1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

 

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কান্ট্রি শেরিফের প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসি

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক্স পোস্টে লিখেছেন, আমাদের ফেডারাল এজেন্ট ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত তথ্য জানার জন্য আমরা চেষ্টা করছি। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য প্রার্থনা করুন।

লস অ্যাঞ্জেলেস শেরিফ বিভাগের একজন মুখপাত্র বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্ব লস অ্যাঞ্জেলেসের বিস্কাইলুজ একাডেমি ট্রেনিং সেন্টারে একটি বিস্ফোরণ ঘটেছে। তবে কতজন আহত এবং নিহত হয়েছেন সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাশ বলেছেন, বিস্ফোরণের পরই ঘটনাস্থলে অগ্নিসংযোগ তদন্তকারী দল এবং লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট কার্যক্রম শুরু করেছে। তিনি একে ‘ভয়াবহ ঘটনা’ বলে আখ্যায়িত করেছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর