1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

প্যারিসে “তথ্য অধিকার ও প্রযুক্তি ব্যবহার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নজমুল হক, (ফ্রান্স) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

 

ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যোগে “তথ্য অধিকার : প্রযুক্তি ব্যবহার” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২০ জুলাই ২০২৫) সন্ধ্যায় প্যারিসের এক হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমান।

ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি তাজ উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হকের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার নেতা সেলিম আহমদ, লিগ্যাল এইডের চেয়ারম্যান আজাদ মিয়া ও জবরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউরো বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ।

আলোচনায় অংশ নেন লন্ডনপ্রবাসী যুবনেতা হাসান আহমদ, পরিবেশবাদী সাংবাদিক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য শেখ এমরান, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডের সভাপতি আমিনুর রহমান লেচু, ছাত্রনেতা সমাদুর রহমান অপু, শিহাব আহমদ ও হাসান আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের অর্থ সম্পাদক আহমদ লুবেদ।

সেমিনারের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা

১. তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য ইউনিয়ন পর্যায়ে ক্যাম্পেইন ও স্কুল-কলেজে কর্মশালা আয়োজন।

২.প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ, যেমন সরকারি ওয়েবসাইট থেকে তথ্য অনুসন্ধান ও আবেদন প্রক্রিয়া শেখানো।
৩.সরকারি ওয়েবসাইটগুলোকে সহজ ভাষায় উপস্থাপন ও নিয়মিত হালনাগাদ করা।

৪. নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ উদ্যোগ, যেমন মহিলা ডিজিটাল সেন্টার, গ্রামীণ তথ্য সহায়তা বুথ এবং তথ্য সুরক্ষার নিশ্চয়তা।

৫.প্রবাসীদের অংশগ্রহণমূলক পরিসংখ্যান প্রণয়ন, যাতে দূতাবাসের মাধ্যমে বিভাগভিত্তিক ডেটা সংগ্রহ সম্ভব হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. খালিদুর রহমান বলেন, “সেমিনারের প্রস্তাবনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পরিসংখ্যান বিভাগ এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করবে। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর শ্রম বিদেশে রেমিটেন্স আকারে আসে, যা দেশের অর্থনীতিকে সচল রাখে। কিন্তু এই অর্থ পুনরায় ডলার হয়ে বিদেশে পাচার হয়ে যায়। আমরা যদি অর্থ পাচার রোধ করতে পারি, তবে একদিন বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।”

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর