1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

জৈন্তাপুরে লেবুজাতীয় ফল উৎপাদনে প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে সাইট্রাস গবেষণা কেন্দ্র ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট’র যৌত আয়োজনে উপজেলায় পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে বসতবাড়ীতে লেবুজাতীয় ফল উৎপাদন কলাকৌশল শীর্ষক দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ২২শে জুলাই মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রের হলরুমে এই কৃষক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন ৪০ জন কৃষন-কৃষানী।

জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ এম এইচ এম বোরহান উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার ও ফয়সল আহমেদ।

প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত কৃষক ও কৃষানীদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে লেবু জাতীয় ফসলের চাষাবাদ বিষয়ে আলোচনা কালে ডঃ এম এইচ এম বোরহান উদ্দিন ভূঁইয়ার বলেন সিলেট অঞ্চলে প্রায় ৭৮ দরনের লেবু জতীয় ফল রয়েছে এজন্য সিলেটকে বলা হয় লেবুর জন্ম ভূমি। এর মধ্যে জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রে ৭টি জাতের ফল উদ্ভাবন করতে সক্ষম হয়েছে যা দেশের ভিবিন্ন যায়গায় এসব জাতের চারা সরবহরাহ হচ্ছে। এর মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে সবুজ রংঙের বারি মালটা-১।

 

তিনি আরো বলেন একজন কৃষকই হল সববেয়ে বড় বৈঞ্জানিক, কৃষকই পারে ভালো ফল উৎপাদন করতে। লেবু জাতীয় ফল মানবদেহের গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন -সি সমৃদ্ধ একটি উত্তম খাবার। এ জাতীয় ফসল বাড়ীর আঙ্গিনায় চাষাবাদের পাশাপাশি বানিজ্যিক আকারে চাষ করে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়া সম্ভব। প্রশিক্ষণে উপজেলার ছয়টি ইউনিয়নে কৃষক কৃষানীরা অংশগ্রহন করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর