বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, অপপ্রচার, সরকারের নির্লিপ্ততা, সারাদেশে আইনশৃংখলা পরিস্থতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল। জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিছিল-সমাবেশে নেতৃত্ব দেন।
সোমবার দুপুরে জেলা শহরের পুরাতন বাস-স্টেশন থেকে বের হওয়া মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়। ঘন্টাব্যাপী চলা সমাবেশে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, সালাহউদ্দিন, আবুল কাশেম সহ বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকগণ।
বক্তারা বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার বন্ধ না হলে কঠোর আন্দোলনে যাবে জাতীয়তাবাদী শ্রমিক দল।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.