1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে পৌনে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পঠিত

 

সীমান্ত এলাকায় সক্রিয় চোরাচালান চক্রের বিরুদ্ধে বড় ধরনের সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২২ জুলাই মঙ্গলবার সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে বিজিবির ৪৮ ও ১৯ নম্বর ব্যাটালিয়ন ২ কোটি ৬১ লক্ষ ৯ হাজার ৩ শত টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে সিলেট ও সুনামগঞ্জের প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, তামাবিল, সোনারহাট, কালাইরাগ, বাংলাবাজার, গুয়াবাড়ী, কানাইঘাট এবং জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।

৪৮ বিজিবির অভিযানে সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিম, শাড়ি, মাল্টা, চিনি, সুপারি, একটি ইজিবাইক ও একটি বাংলাদেশি বারকী নৌকাসহ মোট ২ কোটি ২৪ লাখ ৩৯ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

অন্যদিকে ১৯ বিজিবির অধীনস্থ গুয়াবাড়ী, সুরাইঘাট ও জৈন্তাপুর বিওপির পৃথক অভিযানে ১২টি ভারতীয় মহিষ ও ২০টি গরু, ছয় হাজার পাঁচশ পিস সুপারি ও দুইশ পঞ্চাশ কেজি চিনি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ৭০ হাজার টাকা।

জব্দকৃত মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এটি তারই অংশ হিসেবে পরিচালিত সফল অভিযান।”

১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবির এই সফল তৎপরতার জন্য স্থানীয় সচেতন মহল অভিনন্দন জানিয়েছে। তারা মনে করেন, এই ধরনের অভিযান সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধেও অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর