1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

রাশিয়ায় ৪৯ জন আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, ধ্বংসাবশেষ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

রাশিয়ার আমুর অঞ্চলে নিখোঁজ হওয়া একটি উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে দেশটির উদ্ধারকারী দল।

উড়োজাহাজটি গন্তব্যের মাত্র ১৬ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয় বলে জানা গেছে।

অ্যাঙ্গারা এয়ারলাইন্সের আন্তোনভ-২৪ মডেলের উড়োজাহাজটি ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রুসহ ব্লাগোভেশচেনস্ক শহর থেকে ছেড়ে আসে। এটি চীনা সীমান্তের কাছাকাছি একটি শহর।

এই উড়োজাহাজ টাইন্ডা বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলোভ জানান, নিখোঁজ উড়োজাহাজের সন্ধানে সর্বোচ্চ পরিমাণ উদ্ধার-সরঞ্জাম ও লোকবল মোতায়েন করা হয়েছিল।

 

পরে রাশিয়ার জরুরিবিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিমানে থাকা কেউই বেঁচে নেই।

জরুরি বিভাগ জানায়, প্রাথমিক তদন্তে দুটো সম্ভাবনার কথা বিবেচনা করা হচ্ছে— খারাপ আবহাওয়ায় পাইলটের ভুল অথবা যান্ত্রিক ত্রুটি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর