1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৫ জনকে ‘পুশইন’

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৯০ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে আবারও ৫ জন বাংলাদেশিকে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২৫ জুলাই) ৫২ বিজিবি ব্যাটালিয়ন আওতাধীন লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার কুমারশাইল নামক স্থান থেকে তাদের আটক করে বিজিবি।

৫২ বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার কুমারশাইল এলাকা দিয়ে ৫ জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করার সময় বিজিবির টহল দল তাদের আটক করে। আটকদের মধ্যে পুরুষ ৪ জন, নারী ১ জন।

আটকদের বিষয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ২ জন এক সপ্তাহ আগে এবং ৩ জন ৩ থেকে ৫ দিন আগে কাজের উদ্দেশে ব্রাহ্মণবাড়ীয়া, যশোর, ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন করেছিলেন। তারা মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা বলে জানা যায়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে পুশইন হওয়া সবাই বাংলাদেশি নাগরিক। আটকদের পরিচয় নিশ্চিত করে সংশ্লিষ্ট থানার হস্তান্তর করা হয়েছে।

মৌলভীবাজারের বড়লেখা থানার ওসি মাহবুব রহমান মোল্লা জানান, ভারত থেকে পুশইন হওয়া ৫ বাংলাদেশিকে সকালে থানায় হস্তান্তর করেছে বিজিবি। ৫ জনের মধ্যে ২ জন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

প্রসঙ্গত, মৌলভীবাজার সীমান্ত দিয়ে এ পর্যন্ত ৩৫৬ জনকে পুশইনের সময় আটক করেছে বিজিবি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর