1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নি.হ.ত-১

রাসেল আহমেদ, মাধবপুর, (হবিগঞ্জ),
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১০৩ বার পঠিত

মাধবপুর উপজেলার দক্ষিন বেজুরা নামক স্থানে ঢাকা সিলেট মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনায়েতুর রহমান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার(২৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।নিহত এনায়েতুর রহমান ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বউলা গ্রামের মতিউর রহমানের ছেলে।

এনায়েত মোটরসাইকেল চালিয়ে সিলেটের দিকে যাচ্ছিলেন।এ ঘটনায় এনায়েতের সাথে থাকা ময়মনসিংহ ভালুকা কলেজ রোড এলাকার আয়াদ আবইয়াদ জেন নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
শুভ রঞ্জন চাকমা জানান,ঢাকাগামী একটি পিকআপ ও সিলেটগামী একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক এনায়েতুর রহমান ও আয়াদ আবইয়াদ জেন নামের দুই ব্যক্তি গুরুতর আহত হলে পথচারীরা তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক এনায়েতুর রহমানকে মৃত ঘোষণা করেন।

এনায়েতের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হেফাজতে নেওয়া হবে।মোটরসাইকেল ও পিকআপ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান হাইওয়ে থানার ওসি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর