সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ভারত সীমন্তের বাঙ্গালভিটা বিওপি ক্যাম্প এলাকার কয়েকটি বাড়িতে তল্লাশি করে ওই বাড়ি গুলো থেকে প্রায় কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (২৪জুলাই) গভীর রাতে সুনামগঞ্জের অনুসন্ধানী (এনএসআই) সংস্থার তথ্যমতে দীর্ঘ প্রচেষ্ঠায় সুনামগঞ্জ টাস্কফোর্সের মাধ্যমে এ অভিযান পরিচালনা করে প্রশাসন। এসময় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেম ও মধ্যনগর থানা পুলিশ অভিযানে অংশনেন।
ভারত থেকে অবৈধভাবে আসা শাড়ী, থান কাপড় শুল্ক ফাঁকি দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ কালে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় এককোটি টাকা। এ তথ্যের সত্যতা প্রতিদনের সংবাদকে নিশ্চিত করেন মধ্যনগর উপজেলার দায়িত্বে থাকা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) কর্মকর্তা প্রিতম ভট্টাচার্য।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.