1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শাহজালাল (র:) বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানাতে প্রবেশ করতে পারবেন ২ জন

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৮০ বার পঠিত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে তার সঙ্গে সর্বোচ্চ দুজন সঙ্গী থাকতে পারবেন।

শুক্রবার (২৫ জুলাই) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) কাউছার মাহমুদ এ তথ্য জানান।

যাত্রী চলাচল নির্বিঘ্ন, যানজট এড়ানো ও নিরাপত্তা জোরদারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নতুন এই নিয়ম আগামীকাল রবিবার (২৭ জুলাই) থেকে কার্যকর হবে। এই নিয়মে একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন প্রস্থান ড্রাইভওয়ে ও আগমন ক্যানোপি এলাকায় প্রবেশ করে বিদায় বা অভ্যর্থনা জানাতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বিমানবন্দরে আগত সবাইকে শৃঙ্খলা মেনে চলতে এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করতে বলা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে প্রতি বছর প্রায় ১ কোটি ২৫ লাখ যাত্রী শাহজালাল বিমানবন্দর ব্যবহার করেন। প্রতিদিন পরিচালিত হয় ১৪০ থেকে ১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট। যাত্রী চাপ বিবেচনায় এনে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। নির্দেশনাটি মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর