1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটের আলোচিত পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৮১ বার পঠিত

পতিত আওয়ামী সরকারের আমলে সিলেটের বহুল আলোচিত প্রভাবশালী পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়াকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

রোববার (২৭ জুলাই) সকালে বিষ্ফোরক ও ভাঙচুরের মামলায় আদালতে জামিন নিতে গেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (১ম)- এর বিচারক শরীফুল হক এ দুজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন চলাকালে কদমতলি টার্মিনালে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সেলিম আহমদ ফলিককে ১নং ও রুনু মিয়াকে ২নং আসামি করা হয়। এতদিন তারা পলাতক ছিলেন। অবশেষে তারা আদালতে জামিন নিতে গেলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কদমতলি টার্মিনালে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর গত বছরের ১৩ ডিসেম্বর দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেছিলেন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি ময়নুল ইসলাম।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর