1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

৫০ লাখ টাকা দাবি করেন ‘সেই পাঁচ সমন্বয়ক’

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় গিয়ে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামধারী পাঁচ যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এমপির বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, মো. সিয়াম, সাদমান সাদাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ ও আমিনুল ইসলাম।

রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

তিনি জানান, গত ১৭ জুলাই সন্ধ্যায় ওই পাঁচজন গুলশানে অবস্থানরত অস্ট্রেলিয়া প্রবাসী আবু জাফরের বাসায় গিয়ে নিজেদের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক’ পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে অভিযুক্তরা পুলিশ বা সেনাবাহিনী দিয়ে গ্রেপ্তারের ভয় দেখান।

এক পর্যায়ে ভীত হয়ে প্রবাসী আবু জাফর তাদের ১০ লাখ টাকা দেন। এরপর ২৬ জুলাই বিকেলে বাকি ৪০ লাখ টাকা নিতে পুনরায় গুলশানের ওই বাসায় যান অভিযুক্তরা।

ভুক্তভোগী বিষয়টি গুলশান থানাকে জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাঁচ যুবককে হাতেনাতে আটক করেন।
ওসি হাফিজুর রহমান জানান, আটকদের মধ্যে চারজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এবং একজন কলেজের শিক্ষার্থী। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। প্রবাসী ভুক্তভোগী আবু জাফরের পক্ষ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং সেটিকে এজাহার হিসেবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সূত্র: বাংলা নিউজ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর