1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গাজায় ত্রাণ সহায়তা নিয়ে ইসরায়েলের অবস্থান বদলাচ্ছে কেন?

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

গাজায় ত্রাণ সহায়তা নিয়ে ইসরায়েলের অবস্থান বদলাচ্ছে কেন? গাজা সিটিতে ত্রাণের অপেক্ষায় ফিলিস্তিনিরা।তিনটি নির্দিষ্ট এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টার যুদ্ধবিরতি ও ত্রাণ সহায়তা পৌঁছাতে ‘নিরাপদ পথ’ চালুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

এমন ঘোষণার পেছনে রয়েছে আন্তর্জাতিক মহলের ক্রমবর্ধমান চাপ, বিশেষ করে গাজায় দুর্ভিক্ষে কাতর শিশুদের হৃদয়বিদারক ছবিগুলো যখন বিশ্ব গণমাধ্যমে উঠে আসছে।

গাজার চিকিৎসক ও মানবিক সংস্থাগুলো বলছে, দিনদিন হাসপাতালে আসা অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা বাড়ছে, এবং ভয়াবহ ক্ষুধা এখন জীবনের প্রতিটি স্তরে বিরূপ প্রভাব ফেলছে।

গত কয়েক সপ্তাহ ধরে অপুষ্টিজনিত মৃত্যুর হার ধারাবাহিকভাবে বাড়ছে। যুদ্ধ শুরু হওয়ার পর অপুষ্টিতে মৃতের সংখ্যা এখন ১২৭ জনে পৌঁছেছে।

বুধবার বিশ্বের শতাধিক ত্রাণ ও মানবাধিকার সংস্থা একযোগে বিভিন্ন দেশের সরকারকে আহ্বান জানায়—গাজায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি মানবিক সহায়তার ওপর থাকা সব নিষেধাজ্ঞা তুলে নিতে।

এর আগে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা গাজায় সাহায্য সরবরাহে বাধা না দেয়। তবে বাস্তবতা আরও ভয়াবহ।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’ পরিচালিত সহায়তা কেন্দ্রগুলোতে বা আশপাশে খাদ্য সংগ্রহের সময় প্রায় প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে। গাজা সরকার জানায়, এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার বেশিরভাগই ঘটেছে এই জিএইচএফের ত্রাণকেন্দ্রগুলোর কাছাকাছি এলাকায়।

গাজায় এই ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে কয়েক মাস ধরে ইসরায়েল কর্তৃক আরোপিত কঠোর অবরোধের কারণে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর