1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

বানিয়াচংয়ে নির্বাচিত ১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩০৬ বার পঠিত

হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মেধাভিত্তিক অনুসারে নির্বাচিত ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বেলা ১১টায় লোকনাথ রমণ বিহারী সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম-এসইডিপি আওতায় উপজেলা একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার ও

একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান চোকদারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ  জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন।

স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নুরুল হুদা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক বিদ্যালয়ের জেলা সহকারী পরিদর্শক আমিনুল ইসলাম, জনাব আলী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামসুজ্জামান, শচীন্দ্র কলেজের সহকারী অধ্যক্ষ গৌতম সরকার প্রমূখ।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, লোকনাথ রমণ বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাকির হোসেন, ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মানিক,

রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, চৈতালী চক্রবর্তী, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, শিক্ষার্থী মোঃ শাকিব রহমান সালমান, মোস্তাকিম বিল্লাহ, শাওকাতুন্নেছা খানম ইতু।

এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়াসহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীবৃন্দ।

শেষে প্রকল্পের পক্ষ থেকে উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, সম্মামনা ক্রেস্টসহ ২০২২/২৩ সালের এসএসসি পরীক্ষায় ১১ জন কৃতি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং এইচএসসিতে কৃতি ৮ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর