1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

রাসেল আহমেদ (মাধবপুর) হবিগঞ্জ:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার পুকুরের পানিতে ডুবে ইয়ামিন মিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। চৌমুহনী ইউনিয়নে ভেলাপুর গ্রামে ইয়ামিন মিয়া (৬) নামে এক শিশু পুকুরে পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ।

 

নিহত শিশু রমজান মিয়ার ছেলে । সোমবার ( ২৮ জুলাই) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভেলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভেলাপুর গ্রামের রমজান মিয়ার শিশুপুত্র ইয়ামিন মিয়া বাড়ির পাশে খেলাধুলার এক পর্যায়ে পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায়।

পরিবারের সদস্যরা অনেক খুঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান সোহাগ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর