1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শুল্ক কমাতে আমেরিকা থেকে ২ লাখ টন গম কিনবে বাংলাদেশ

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৬৯ বার পঠিত
আমেরিকা থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম কেনার  অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বুধবার অন্তর্বর্তী সরকারের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রশাসনের সঙ্গে সরকার পর্যায়ে এই চুক্তি হয়েছে। এতে প্রতি টনের দাম ধরা হয়েছে ৩০২ দশমিক ৭৫ মার্কিন ডলার (৩৭ হাজার ১২৭ টাকা)।
রয়টার্স বলছে, বাংলাদেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক এবং বাণিজ্যিক উত্তেজনা কমানোর চেষ্টা হিসেবে এই উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের খাদ্য মন্ত্রণালয় বলছে, এই গমের সরবরাহ হবে সিঙ্গাপুরভিত্তিক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে।
এর আগে জুলাইয়ের শুরুতে আগামী পাঁচ বছরে আমেরিকা থেকে বার্ষিক ৭ লাখ মেট্রিক টন গম আমদানির জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে সরকার।
রয়টার্স বলছে, এতদিন কৃষ্ণসাগর দিয়ে কম খরচে কমদামি গম আমদানি করে আসছে বাংলাদেশ। এবার মিশ্রণের জন্য আমেরিকা ও কানাডার মতো দেশ থেকে কম পরিমাণ উচ্চমানের গম আমদানি করছে সরকার। ট্রাম্প প্রশাসন ইউএসএআইডি বন্ধ করে দেওয়ার আগে আমেরিকা থেকে অনুদান হিসেবে গম ও অন্যান্য খাদ্যশস্য পেয়ে আসছিল বাংলাদেশ।
এর আগে ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ৬০০ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি কমাতে না পারলে আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। বাংলাদেশ সরকারের পরিকল্পিত ৭ লাখ মেট্রিক টন গম ক্রয় সেই ঘাটতি সামান্যই কমাবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর