1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পঠিত

 

ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। ২০২৩ সালের অক্টোবরে আগ্রাসন শুরু করে ইসরায়েল।

সেই থেকে এ পর্যন্ত ৬০ হাজার ৩৪ ফিলিস্তিনির প্রাণ গেছে। গাজার হামাসশাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে।

আহত হয়েছেন অন্তত এক লাখ ৪৫ হাজার ৮৭০ জন। গত ২৪ ঘণ্টায় ১১৩ জন নিহত ও ৬৩৭ জন আহত হওয়ার পর নতুন এই তথ্য জানানো হলো। খবর বিবিসির।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় এখনও অনেক হতাহত আটকে আছেন, যাদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।

জাতিসংঘ-সমর্থিত একটি পর্যবেক্ষক সংস্থা আজ (মঙ্গলবার) সকালে সতর্কবার্তা জারি করে জানিয়েছে, গাজা উপত্যকায় বর্তমানে দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বাস্তব হয়ে উঠছে।

ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশনের (আইপিসি) ওই সতর্কবার্তায় বলা হয়েছে, গাজা উপত্যকার বেশিরভাগ অঞ্চলে খাদ্য মানদণ্ডে এবং গাজা সিটিতে তীব্র অপুষ্টির মানদণ্ডে এরইমধ্যে দুর্ভিক্ষের মাত্রা অতিক্রম করেছে।

এদিকে অবরুদ্ধ গাজা থেকে বিবিসির সংবাদদাতারা বলেন, আমরা বারবার শুনি যে ত্রাণ ঢুকছে, কিন্তু বাস্তবে কিছুই চোখে পড়ে না।

কেউ কেউ অভিযোগ করেছেন, সশস্ত্র দলগুলো ত্রাণবাহী ট্রাক লুট করে এবং উচ্চ দামে কালোবাজারে বিক্রি করছে।

অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা যে আমরা ত্রাণ আটকে দিচ্ছি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর