সিলেটের জৈন্তাপুর উপজেলার শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন কর্মরত সহকারী শিক্ষক সাজেদা বেগমের অবসর জনিত বিদায় উপলক্ষে এক হৃদয় ছোঁয়া বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল ৪টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবেদ হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. জুলহাস। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আহমদ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হাফিজুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৬নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম জাকারিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
রনীফৌদ সপ্রাবি প্রধান শিক্ষক মুস্তাক আহমদ,
চিকনাগুল সপ্রাবি প্রধান শিক্ষক মঞ্জুর আহমদ,
শুকইনপুর ফরফরা সপ্রাবি প্রধান শিক্ষক তাজুল হাসান,আসামপাড়া সপ্রাবি সহকারী শিক্ষক শহীদ মিয়া,শিকারখাঁ সপ্রাবি সহকারী শিক্ষক নুরুল ইসলাম,উমনপুর সপ্রাবি সহকারী শিক্ষক নুরুল ইসলাম,এম আহমেদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রমেশ চন্দ্র আদিত্য,সহকারী শিক্ষক জুমান আহমেদ, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জয়নাল হোসেইন,জেলা সহকারী শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো.জাকারিয়া, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সম্পাদক জালাল উদ্দিন,সিনিয়র যুগ্ম সম্পাদক সুমন চন্দ্র দেব প্রমূখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সাজেদা বেগমের দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করে তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ বিরাজ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.